কিলান প্যাট্রিক বার্ক
বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ব্যক্তিত্ব
লেখক কিলান প্যাট্রিক বার্কের জন্ম ১৯৭৬ সালের ৪ আগস্ট আয়ারল্যান্ডে। লেখালেখির শুরুটা হাই স্কুলে থাকতেই। অতিপ্রাকৃত গল্প লিখতেই বেশি পছন্দ করেন তিনি। অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন। এর মধ্যে রয়েছে ব্রাম স্টোকার অ্যাওয়ার্ড। ছোটোগল্প আর উপন্যাসিকাতেই তার আগ্রহ বেশি। লাভক্রাফটিয়ান ধাঁচের উপন্যাসিকা 'সাওয়ার ক্যান্ডি' হলো লেখকের সবচেয়ে বিখ্যাত কাজ। এছাড়া তিনি বেশ কিছু চিত্রনাট্যও লিখেছেন।
