লুৎফুল কায়সার
বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ব্যক্তিত্ব
লুৎফুল কায়সার । জন্ম রাজশাহীতে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলে স্নাতক করেছেন। বই পড়তে ভালােবাসেন আর সেখান থেকেই লেখালেখির শুরু। ভৌতিক ব্যাপার-স্যাপারের প্রতি আলাদা আগ্রহ রয়েছে। আরবান লেজেন্ডস তার প্রথম একক গ্রন্থ ছিল। এরপর লেখেন ক্রিপিপাস্তাস। এছাড়াও অনুবাদ করেছেন আরও কিছু বই। 'আফ্রিতা: আঁধারের সন্ধানে' তার প্রথম মৌলিক উপন্যাস। বর্তমানে কাজ করছেন আফ্রিতার সিকুয়েল এবং আরও কিছু মৌলিক ও অনুবাদ নিয়ে।
