BoHoPub Logo

মি. পেনামব্রা'স ২৪-আওয়ার বুকস্টোর Cover 30%
Rate This Book

মি. পেনামব্রা'স ২৪-আওয়ার বুকস্টোর

By রবিন স্লোন

Translated by লুৎফুল কায়সার

৳ 0.00
RATINGS
0.0

কোডার ও ডিজাইনার ক্লে জ্যানন চাকরির সন্ধানে হাজির হয় মি. পেনামব্রা নামক এক বৃদ্ধের বইয়ের দোকানে। কৌতূহলই তাকে টেনে নিয়ে যায় সেখানে। ছোট্ট বইয়ের দোকানটিতে একটা চাকরিও জুটে যায় তার। সেখানকার গ্রাহকদেরকে পুরোনো, মোটা, দুর্বোধ্য এনক্রিপটেড বই খুঁজে দেওয়াই তার কাজ। ২৪ ঘণ্টা খোলা সান ফ্রান্সিসকোর ছোট্ট ঐ বইয়ের দোকানটিতে অদ্ভুত সব গ্রাহকের আনাগোনা লক্ষ করে ক্লে। কিন্তু দোকানটিতে কাজ করার ক্ষেত্রে একজন কর্মীকে একটা শর্ত অবশ্যই মেনে চলতে হয়: নিজের কাজ করো, আর কোনো প্রশ্ন করো না। কিন্তু সেই শর্তটি ভুলে বসে ক্লে। কথায় বলে, কৌতূহল মানুষের চিরন্তর দুর্বলতা। বইয়ের দোকানটিতে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে ক্লে'র মনে জন্ম নেয় হাজারও প্রশ্ন। শুরু হয় এক বুদ্ধিদীপ্ত অনুসন্ধান। আর সেই অনুসন্ধান থেজে সূত্রপাত ঘটে এক বিশাল মিশনের। উন্মোচিত হয় ফাউন্ডারস পাজল। গুগলের ডাটা সেন্টার থেকে শুরু করে গোপন সেট, টাইপফেস-ভিত্তিক পাজল, ইতিহাস, সিক্রেট সোসাইটি আর চমৎকার এক সফর—সব মিলিয়ে এটা নিছক একটা থ্রিলার নয়, বরং বই আর প্রযুক্তির মাঝে এক অদ্ভুত গল্প। পাঠক হিসাবে আপনি গল্পটা ভালো না বেসে পারবেনই না। কারণ এই গল্পটা কেবলমাত্র বইপাগলদের জন্য, যারা বইয়ের পাশাপাশি অ্যাডভেঞ্চার তথা রোমাঞ্চ ভালোবাসে।

Pages
Binding হার্ডকভার
Publisher বোহো
Language বাংলা
ISBN

Copyright © 2026 Boho Publication. Developed by X IT