BoHoPub Logo

শরীফুল হাসান

শরীফুল হাসান

বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ব্যক্তিত্ব

শরীফুল হাসানের জন্ম ময়মনসিংহে। ব্রহ্মপুত্র নদের তীরে কেটেছে তার শৈশব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। শরীফুল হাসানের প্রথম উপন্যাস সাম্ভালা প্রকাশিত হয় ২০১২ সালে। পরবর্তীতে আরও দুটি বই নিয়ে গঠিত তার জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ সাম্ভালা ট্রিলজি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করে। এই ট্রিলজির ইংরেজি অনুবাদ ভারতে প্রকাশিত হয়েছে। যদিও তার সাহিত্যজীবনের সূচনা হয়েছিল ফ্যান্টাসি ও থ্রিলারধর্মী রচনার মাধ্যমে, পরবর্তীকালে তিনি নানা ধরনের সাহিত্যধারায় কাজ করেছেন। তার এসব রচনা বাংলাদেশের পাঠকমহলে সমাদৃত হয়েছে। এছাড়া তার অনেক বই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকেও প্রকাশিত হয়েছে।

Copyright © 2026 Boho Publication. Developed by X IT