BoHoPub Logo

দ্য সার্জন Cover 30% পড়ে দেখুন
Rate This Book

দ্য সার্জন

By টেস গেরিটসেন

Translated by রুদ্র কায়সার

৳ 640.00 ৳ 448.00
RATINGS
4.5

বোস্টনে ঘুরে বেড়াচ্ছে এক বিকারগ্রস্থ খুনি...

নৃশংস সেই খুনি নিশানা করছে নারীদের। গভীর রাতে চুপিচুপি ঢুকে পড়ছে তাদের অ্যাপার্টমেন্টে, শুরু করে এক ভয়ংকর, প্রায় ধর্মীয় আচার-অনুরূপ নিপীড়নের খেলা। সবশেষে নিঃশেষ করে দেয় জীবনের শেষ আলোটুকুও। শল্যচিকিৎসকের মতো নিখুঁত হাতের ছাপ দেখে পুলিশ সন্দেহ করে, সে হয়তো একজন ডাক্তার—কিন্তু যে জীবন বাঁচায় না, জীবন কেড়ে নেয়। খুনের রহস্য উদঘাটনে নামে বোস্টন পুলিশ বিভাগের হোমিসাইড গোয়েন্দা থমাস মুর আর তার সঙ্গী জেন রিজোলি। তাদের তদন্ত এগোতেই এক চমকপ্রদ সত্য উদঘাটিত হয়। এই খুনের ঘটনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন একজন নারী—ক্যাথরিন করডেল। মিস করডেল সুন্দরী ও দক্ষ একজন চিকিৎসক, কিন্তু তার অতীত ধোঁয়াটে আর রহস্যে ঘেরা। দুই বছর আগে, এক ভয়াবহ ধর্ষণের শিকার হন তিনি। তবে হার মানেননি—নিজ হাতে গুলি করে মেরে ফেলেন সেই নরপিশাচকে। কিন্তু মৃত মানুষ কি কখনও আবার ফিরে আসতে পারে? ক্যাথরিনের মনে হতে থাকে—যাকে সে মেরে ফেলেছিল দুই বছর আগে, সেই মৃত মানুষটা আজ তাকে অনুসরণ করছে, নজর রাখছে তার প্রতিটি পদক্ষেপের ওপর। আর এবার… সে ঠিক জানে, ক্যাথরিনকে কোথায় খুঁজে পাওয়া যাবে।

Pages ৩৬৮
Binding হার্ডকভার
Publisher বোহো
Language বাংলা
ISBN 978-984-29096-1-0

Copyright © 2026 Boho Publication. Developed by X IT