Rate This Book
দ্য ভেনিশিয়ান বিট্রেয়াল (কটন ম্যালোন #৩)
By স্টিভ বেরি
Translated by রুদ্র কায়সার
RATINGS
কটন ম্যালোন আবার ফিরে এসেছেন, আর এবারের লড়াইটা আগের চেয়েও অনেক বেশি ভয়ানক। এক মরণঘাতী ভাইরাস, যা আমাদের চেনা সভ্যতাকে নিমেষেই মুছে দিতে পারে। আর সেই মড়ক থেকে বাঁচার উপায়? তা লুকিয়ে আছে সুদূর অতীতের কোনো এক ধূলিধূসরিত অধ্যায়ে।
বিশ্বের ৪৫ জন প্রভাবশালী নেতা আর ধনাঢ্য ব্যক্তিদের এক গোপন সংগঠন ‘দ্য ভেনিসিয়ান লিগ’। তারা সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর একটি জোটের সাথে হাত মিলিয়েছে এক বিধ্বংসী জৈব অস্ত্র তৈরির নেশায়। বার্ড ফ্লুর মতো এক ভাইরাসকে তারা কৃত্রিমভাবে এমনভাবে বদলে দিয়েছে, যা এখন ছড়াবে মানুষ থেকে মানুষে। যে এই ভাইরাসের প্রতিষেধক আগে তৈরি করতে পারবে, ভবিষ্যতের বিশ্বযুদ্ধের চাবিকাঠি থাকবে তারই হাতে। অথচ অবাক করা বিষয় হলো, এই প্রতিষেধক হয়তো আবিষ্কৃত হয়েছিল শত শত বছর আগেই। আর সেই জাদুকরী ফর্মুলাটি কোথায় আছে, তার সূত্র লুকিয়ে আছে খোদ সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের কবরে।
ম্যালোনের পুরোনো সঙ্গী কাসিওপিয়া ভিট যখন এই হদিস পেলেন, তখন তিনি আর কটন মিলে শুরু করলেন আলেকজান্ডারের সেই হারিয়ে যাওয়া সমাধির খোঁজ। ম্যালোনের কাছে শুরুতে যা ছিল কেবল একটি জটিল ঐতিহাসিক ধাঁধার সমাধান খোঁজার এক রোমাঞ্চকর অভিযান, তাই অচিরেই রূপ নিল এক হাড়হিম করা লড়াইয়ে। এক চরম সত্যের মুখোমুখি হলেন তারা, যার প্রভাব কেবল বিশ্বরাজনীতিতেই নয়, বরং ম্যালোনের ব্যক্তিগত জীবনেও বয়ে আনবে অভাবনীয় ও ভয়ংকর সব পরিণতি।
| Pages | |
|---|---|
| Binding | হার্ডকভার |
| Publisher | বোহো |
| Language | বাংলা |
| ISBN |
