BoHoPub Logo

অমিয়েত্রা Cover
Rate This Book

অমিয়েত্রা

By মো. ফরহাদ চৌধুরী শিহাব

৳ 0.00
RATINGS
0.0

সারা গা বেয়ে টপ টপ করে পানি ঝরছে মেয়েটার। পরনের শাড়ি হাঁটু পর্যন্ত ওঠানাে। পায়ে বড়ো বড়ো বালার মতো মল। পৌরাণিক দেবীর মতো অবাক্ষ একটা নীরেট মুখ! ফিসফিস করে তীব্র একটা ঝংকার তুলে কথা বলে উঠল মেয়েটা, অথচ একটা মুখ দিয়ে যেন সমস্বরে উঠে এলাে অনেকগুলাে কণ্ঠ—
“আমারে ডাকিছাে বিষাদে-বিবাদে দো-পারের তরে লাগি,
এই ক্ষণ আর ত্রিভুবন যেন সভয়ে লুকায়ে রাখি।
তােমার আঙ্গিনা ঘুরিছি ফিরিছি মাটির ওপরে দাঁড়ায়ে,
আমি জন্ম, আমি মৃত্যু, আমি ডাকিতেছি হাত বাড়ায়ে।
তুমি ভয় আর অতি জিজ্ঞাসে খুঁজো আমার অর্থ কী?
আমি তােমার অতীতে সুদূর লুকানাে তােমারই রজনী।
আমি অমিয়েত্রা...”
বাহাদুর শাহ্ কথা বলতে পারছেন না। চোখের ওপর একটা ভারি কালাে পর্দা নেমে আসছে তার খুব দ্রুত। প্রবল বৃষ্টির মাঝে কাঁপতে থাকা কালাে পর্দাটার মাঝ দিয়ে আবছা দেখতে পেলেন এখনাে মেয়েটা তার দিকে ঝুঁকে তাকিয়ে রয়েছে মূর্তির মতোন। স্পন্দনহীন... রহস্যময়...

Pages
Binding হার্ডকভার
Publisher বোহো
Language বাংলা
ISBN

Copyright © 2026 Boho Publication. Developed by X IT