Rate This Book
ক্যাথেড্রাল
RATINGS
ক্যাথলিক খ্রিস্টানদের জন্য ভ্যাটিকান সিটি হলো তীর্থস্থান। সেখানে রয়েছে, রোমানদের ক্যাথলিক চার্চ, অর্থাৎ সবচেয়ে বড়ো ক্যাথেড্রাল। ওই ক্যাথেড্রালের সিলিঙ জুড়ে রয়েছে ইতিহাসখ্যাত মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা তিনশোর বেশি চিত্রকর্ম। এটা খুব স্বাভাবিক তথ্য। বিশ্বের বিখ্যাত সব স্থাপনা নিয়ে যারা ঘাটাঘাটি করে, তাদের প্রায় সবাই এটা জানে। কিন্তু যদি জানতে পারেন, আমাদের এই বাংলাদেশেই পাহাড় ভেঙে মাটির নিচ থেকে বের হয়েছে, অবিকল একই রকম একটি স্থাপনা, তাহলে কেমন হবে?
যে স্থাপত্যের ছাদ জুড়ে রয়েছে ভ্যাটিক্যানের ক্যাথেড্রালের মতো অবিকল একই রকম চিত্রকর্ম। উপরি হিসাবে রয়েছে অসংখ্য ভাস্কর্য, যার মধ্যে রয়েছে ইতিহাসের চার বিখ্যাত রাজা: কিং ডেভিড, আলেক্সান্ডার দ্য গ্রেট, চার্লস দ্য গ্রেট, জুলিয়াস সিজার। এদের পাশাপাশি রয়েছে এক রহস্যময় বামনের ভাস্কর্য। এত বিখ্যাত সব লোকের সাথে রহস্যময় এই বামন কে? এতো বড়ো একটা ক্যাথেড্রাল এই বাংলাদেশে কে বানিয়েছিল?
এটা কি পাহাড় ধ্বসের কারণেই মাটির নিচে তলিয়ে গিয়েছিল, নাকি অন্য কোনও রহস্যময় কারণ ছিল? আর যেখানেই দামি অ্যান্টিক আর ঐতিহাসিক রহস্যময় ব্যাপার থাকে, সেখানেই থাকবে বিপদের ঘনঘটা। সেই বিপদকে ছাপিয়ে রহস্যের শেষ পর্যন্ত কি যেতে পারবে মেজর রবি আর আর্কিওলজিস্ট মাহিনের দল? শেষ পর্যন্ত কি হবে তাদের?
| Pages | |
|---|---|
| Binding | হার্ডকভার |
| Publisher | বোহো |
| Language | বাংলা |
| ISBN |
