Rate This Book
দ্য ফাইভ গ্রেটেস্ট ওয়ারিয়র্স (জ্যাক ওয়েস্ট জুনিয়র সিরিজ ৩)
RATINGS
সবকিছুর শুরু হয়েছিল সেই ছ’টি পাথর দিয়ে...
ইসরায়েলের তপ্ত মরুভূমি থেকে শুরু করে জাপানের সুনামি-বিধ্বস্ত উপকূল, মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমি থেকে পৃথিবীর সবচাইতে রহস্যময় দ্বীপ—ম্যাথিউ রাইলি মানেই তো সেই চেনা উত্তেজনা। যে গল্পে প্রতিটি ছত্রে আছে রুদ্ধশ্বাস অ্যাকশন, নখ কামড়ানো উত্তেজনা, আর এমন সব বীরের বীরত্বগাথা যাদের জন্য মন থেকে দোয়া আসে। আপনার কল্পনার সীমানা ছাড়িয়ে যাওয়া এক অভিযানের নেশায় নিজেকে সঁপে দিন; কারণ রাইলি নিয়ে এসেছেন তাঁর এ যাবৎকালের সবচাইতে বড় আর ক্ষিপ্রগতির রোমাঞ্চ—'দ্য ফাইভ গ্রেটেস্ট ওয়ারিয়র্স' বা 'পাঁচ মহান যোদ্ধা'।
জ্যাক ওয়েস্ট জুনিয়রকে যখন আমরা শেষবার বিদায় জানালাম, সে তখন অতল এক গহ্বরের দিকে তলিয়ে যাচ্ছিল। আসন্ন মহাপ্রলয় থেকে বিশ্বকে রক্ষা করার সেই পবিত্র ব্রত যেন শেষ হতে চলেছিল এক চরম ব্যর্থতায়। কিন্তু দিন শেষে তো আশা ছাড়া মানুষের আর কী-ই বা থাকে!
এক অলৌকিক পলায়নের পর, জ্যাক আবার তার সেই পুরনো আর বিশ্বস্ত সাথীদের নিয়ে কোমর বেঁধে নামল। সেই কিংবদন্তি ‘যন্ত্র’ বা 'মেশিন'-এর শেষ অংশটুকু জোড়া দেওয়ার নেশায় যখন তারা ছুটছে, তখনই এক অতি প্রাচীন লিপি তাদের চোখে পড়ল। সেখানে এক ধাঁধার মতো কবিতায় নাম না জানা পাঁচ মহান যোদ্ধার কথা বলা হয়েছে। তাঁরা ইতিহাসের এমন দিকপাল ব্যক্তিত্ব যাঁদের জ্ঞান ছাড়া এই যন্ত্রের রহস্য আর হারিয়ে যাওয়া ‘স্তম্ভ’গুলোর হদিস পাওয়া অসম্ভব।
কিন্তু প্রাচীনকালের সেই ঋষিরা তাঁদের জ্ঞানকে বড়ই যত্ন করে লুকিয়ে রেখেছিলেন। আর এই প্রতিটি স্তম্ভের অধিকারী হওয়া মানেই অসীম শক্তির মালিক হওয়া। আর এই ক্ষমতার লোভেই পৃথিবীর নানা প্রান্তের অশুভ শক্তিরা আজ ফণা তুলে দাঁড়িয়েছে—কেউ চায় এই দুনিয়া শাসন করতে, আবার কেউ চায় একে ধুলোয় মিশিয়ে দিতে।
চারিদিক থেকে যখন শত্রুরা ঘিরে ধরছে আর মহাপ্রলয়ের সেই শেষ মুহূর্তের কাঁটা দ্রুত এগিয়ে আসছে, তখন জ্যাক আর তার দলের হাতে একদমই সময় নেই। তারা এবার নিজের চোখে দেখতে যাচ্ছে—এই পৃথিবীর শেষ দিনটা দেখতে ঠিক কেমন হয়! জগতের এই চরম সংকটে তাদের ললাটে কী লেখা আছে, তা কে জানে!
| Pages | |
|---|---|
| Binding | হার্ডকভার |
| Publisher | বোহো |
| Language | বাংলা |
| ISBN |
